ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০১-২৩
  • ৫৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে গেছে । রোববার দিবাগত ভোর ৫টার দিকে উপজেলার ৩নম্বর ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নিমতলা সমিতির বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কাপড়ের দোকান থেকে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের কমান্ডার মো.মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে দুটি কাপড়ের দোকান, ১টি চায়ের দোকান, ১টি ফার্মেসী,দুটি মুদি দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat