ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০১-২৩
  • ৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপসচিব (জনবল ব্যবস্থাপনা) মো. সাবেদ-উর রহমান আর নেই।রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র (সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত) ও কন্যা (৫ম শ্রেণিতে অধ্যয়নরত) ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ২৩ জুলাই ১৯৭০ সালে বরিশাল জেলার উজিরপুরে জন্মগ্রহণ করেন। ২ ভাই ও ১ বোনের মধ্যে তিনি সকলের বড় ছিলেন।
মো. সাবেদ-উর-রহমান এর মৃত্যুতে বাংলাদেশ নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীরা গভীর শোক প্রকাশ করছে এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে।
সাবেদ-উর-রহমান গত ২০০০ সালের ৬ জুন সহকারী সচিব হিসেবে ইসি সচিবালয়ে যোগদান করেন। দীর্ঘ ২২ বছরের অধিক বর্ণাঢ্য কর্মজীবনে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের বিভিন্ন পদে, মাঠপর্যায়ে জেলা নির্বাচন অফিসার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্টের উপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা আজ বাদ জোহর ঢাকায় হাতিরঝিল মহানগর প্রজেক্টে আল ফোরকান মসজিদে এবং দ্বিতীয় নামাজে জানাজা নিজ কর্মস্থল আগারগাঁওস্থ নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয়। তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat