ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০১-২০
  • ৬৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে ২০৪১ সালে স্মার্ট দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ, আর  সেই লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।
আজ বরিশাল নগরীর বিআইপি রেস্ট হাউজ চত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
জাহিদ ফারুক  আরো বলেন, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এ মাটির সন্তান। এই শীতে আপনারা কষ্ট করবেন, তা  মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, আপনাদের সেবক হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। যতদিন শেখ হাসিনা ক্ষমতায় আছেন তাঁর ওপর ভরসা রাখবেন। তিনি আপনাদের কষ্ট লাঘবে নিরন্তর কাজ করে যাচ্ছেন।’
বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে ১৫ হাজার এবং সদর উপজেলার ১০ ইউনিয়নে ১০ হাজার কম্বল সুবিধাবঞ্চিত শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat