ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০১-২০
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুণ প্রজন্মের মেধা অন্বেষণের মাধ্যমে স্মার্ট নাগরিক তৈরী করা হবে।  
তিনি বলেন, ‘দেশের স্মার্ট নাগরিকরা হবেন বৈশ্বিক নাগরিক। এজন্যে প্রয়োজন শিক্ষা অর্জন করা।’
প্রতিমন্ত্রী আজ শুক্রবার নাটোরের সিংড়া দমদমা স্কুল এন্ড কলেজ মাঠে ‘চলনবিল শিক্ষা উৎসব-২০২৩’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আজ থেকে শুরু হওয়া শিক্ষা উৎসব শেষ হবে ৩১ জানুয়ারি।
পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার ব্যয়কে খরচ না বলে বিনিয়োগ বলতেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রুপ স্মার্ট বাংলাদেশ গড়বেন জননেত্রী শেখ হাসিনা। তরুণ প্রজন্মের মেধা অন্বেষণের মাধ্যমে স্মার্ট নাগরিক তৈরী করা হবে। এই লক্ষ্যে ইংরেজী, গণিতের পাশাপাশি কম্পিউটার কোডিং এন্ড প্রোগ্রামিং এর দক্ষতা প্রয়োজন। এর মাধ্যমে সারা বিশ্বের সাথে যোগাযোগ স্থাপিত হবে। দেশের স্মার্ট নাগরিকরা হবেন বৈশ্বিক নাগরিক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলনবিল শিক্ষা উৎসবের আহ্বায়ক সিংড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান। শিক্ষা উৎসবে আজ আয়োজিত ইংরেজী ক্যাম্পে উপজেলার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহন করেন।
এই ক্যাম্পে দেশের আলোচিত ‘টেন মিনিট স্কুল’ এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং মুনজেরিন শহীদ এর দিনব্যাপী উপস্থাপনা এবং প্রতিযোগিতা অংশগ্রহনকারী শিক্ষার্থীরা উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat