ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০১-১৭
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কাসাব্লাঙ্কার একটি অবৈধ ক্যাম্প থেকে অভিবাসীদের সরিয়ে নেওয়ার অভিযানের সময় তারা পাথর ছুঁড়ে এক কর্মকর্তাকে আহত করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। স্থানীয় গনমাধ্যম সোমবার এ কথা জানিয়েছে।
গনমাধ্যম আরো জানায়, কর্মকর্তাদের প্রতি সহিংসতায় জড়িত সন্দেহে সাব-সাহারান আফ্রিকা থেকে আসা ছয় অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
আফ্রিকার উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত মরক্কো অনেক অভিবাসী, বিশেষকরে সাব-সাহারান আফ্রিকানদের জন্য একটি ট্রানজিট। দারিদ্র্য ও সহিংসতা থেকে পালিয়ে তারা দেশটির আটলান্টিক বা ভূমধ্যসাগরীয় উপকূল থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে।
সংবাদ ওয়েবসাইট ‘হেসপ্রেস’ জানিয়েছে, সন্দেহভাজনরা অননুমোদিত শিবিরটি খালি করার চেষ্টারত ‘পাবলিক সিকিউরিটি এজেন্টদের লক্ষ্য করে পাথর ছুঁড়েছে’।
সরকারি ব্রডকাস্টার ‘এসএনআরটি’ তাদের ওয়েবসাইটে একজন কর্মকর্তা আহত এবং পুলিশের পাঁচটি গাড়ির ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে এসব ঘটনা সম্পর্কে পুলিশের কাছ থেকে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, অভিবাসীরা পাথর ছুঁড়ছে এবং পুলিশ কর্মকর্তাদের ধাওয়া করছে। কাসাব্লাঙ্কা সীমান্তবর্তী অঞ্চলটিতে সময় সময় কর্তৃপক্ষ এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা অস্বাস্থ্যকর শিবিরে বসবাসকারী অভিবাসীদের মধ্যে উত্তেজনা প্রায়ই ছড়িয়ে পড়ে।
মরোক্কো অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস (এএমডিএইচ) অভিযানের সময় পুলিশের ‘সহিংসতার’ নিন্দা জানিয়েছে।
এক ফেসবুক পোস্টে মানবাধিকার গোষ্ঠিগুলো সরকারের বিরুদ্ধে অন্যান্য অঞ্চলে আটক অভিবাসীদের ‘কাসাব্লাঙ্কায় ফেরত’ পাঠানোর অভিযোগ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat