ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০১-১৬
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ-হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে সারের কোনো সংকট নেই।
আসন্ন মৌসুমে বোরো ধানের চাষ নির্বিঘ্ন করতে ডিলারের মাধ্যমে প্রত্যেক কৃষকের কাছে সার পৌঁছে দেওয়া হবে। কোনো ডিলার সরকার নির্ধারিত দামে সার বিক্রিতে কারসাজি করলে তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার দুপুরে উপজেলার সাতবাড়িয়া গ্রামের মাঠে নির্বিঘ্নে বোরো ধানের চাষ, বাণিজ্যিক ও লাভজনক ফসল উৎপাদনসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে কৃষকদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসি খালেদ মেহেদী হাসান আরও বলেন, শস্যভান্ডার নামে খ্যাত নওগাঁ জেলায় কোনো জমি পতিত রাখা যাবে না। কৃষি দপ্তরের পরামর্শ নিয়ে আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদন করা হলে কৃষকেরা লাভবান হবেন। একই সঙ্গে জেলার উদ্বৃত্ত খাদ্য দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা পুরন করবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকারের সঞ্চালনায় ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কেএম মঞ্জুরে মাওলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, কৃষিতে তরুণ উদ্যোক্তা নাজমুল হক, কৃষাণি আমেনা বেগম প্রমূখ।
নওগাঁ জেলা প্রশাসক এর আগে সাতবাড়িয়া এলাকায় সরিষার খেতে মৌ-বক্স স্থাপনের মাধ্যমে মধু আহরণ প্রক্রিয়া পরিদর্শন ও হাফেজিয়া মাদ্রাসার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat