ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০১-১৬
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দি রয়্যাল নেভির অফশোর প্যাট্রোল ভেসেল এইচএমএস টামার বাংলাদেশের চট্টগ্রামের নৌ ঘাঁটিতে পৌঁছেছে।আজ ব্রিটিশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএমএস টামার স্থাপনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং উন্মুক্ত সমাজ ও অর্থনীতির বিকাশের জন্য একটি উন্মুক্ত ও প্রাণবন্ত আন্তর্জাতিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুক্তরাজ্যের অঙ্গীকারের ওপর জোর দেওয়া হয়েছে।
চট্টগ্রাম নেভাল এরিয়ার চিফ স্টাফ অফিসার কমান্ডার ক্যাপ্টেন এম ফয়জুল হক জাহাজটিকে স্বাগত জানান।
হাইকমিশন জানায়, সফরকালে টামার ও তার ক্রুরা চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন যা উভয় দেশের সামরিক, বাণিজ্য, উন্নয়ন ও রাজনৈতিক জোটকে উপকৃত করবে।
বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, এই সফর বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সহযোগিতার বিশেষ করে সামুদ্রিক ক্ষেত্রে দীর্ঘ ইতিহাসের আরেকটি উদাহরণ।
তিনি বলেন, আমাদের পররাষ্ট্র নীতিতে ইন্দো-প্যাসিফিক ফোকাসের অংশ হিসাবে, আমরা বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা এবং নৌ সহযোগিতাকে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat