ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০১-১৬
  • ৪১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিএনপির গণজোয়ার, আন্দোলন, সরকার পতন আন্দোলন সবই ভুয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ সোমবার ভাটারা নতুর রাজারের সামনে বিএনপি সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন। 
ওবায়দুল কাদের বলেন, আমরা অসুস্থ রাজনীতি করিনা। বিএনপি ভুয়া অসুস্থ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে, অসুস্থতার নাটক করে। বিএনপির আন্দোলনের নেতৃত্বে নেতা নেই। নেতাকর্মীদের জন¯্রােত কিভাবে নামাতে হয়, আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসে বিএনপিকে দেখে যাওয়ার আমন্ত্রণ জানান।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বাংলাদেশ বিএনপি জামায়াতের সময় ব্যর্থ রাষ্ট্র ছিল, আর এখন সেটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। বিএনপি এদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়। জামায়াত ও নব্য রাজাকারা বারবার  ষড়যন্ত্রের চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করতে। সংবিধান নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জিয়া কখনোই মুক্তিযোদ্ধা ছিলো না। এদেশের স্বাধীনতা কারো দয়ায় বা টেবিল মিটিং এর মাধ্যমে নয়, বঙ্গবন্ধুর আন্দোলনের মাধ্যমে এসেছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat