ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০১-১৫
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাস মহামারীর মধ্যেও অর্থনৈতিক ব্যবস্থাপনায় সক্রিয় ভুমিকা রাখার জন্য বাংলাদেশের প্রশংসা করেছে আইএমএফ। ঢাকায় কেন্দ্রীয় ব্যংক  সদর দপ্তরে আইএমএফ’র সঙ্গে এক বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেসবাহুল হক আজ আইএমএফ’র উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এন্টয়নেট মনসিও সাইয়েহকে  উদ্ধৃত করে একথা জানান।
উপ ব্যবস্থাপনা পরিচালক এন্টয়নেট মনসিও সেইহসহ চার সদস্যের একটি আইএমএফ প্রতিনিধি দল আজ বাংলাদেশ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাদের সংগে বৈঠক করেন। কেন্দ্রীয় ব্যংক গভর্নর  আব্দুর রউফ তালুকদার এ বৈঠকে অংশ নেন। আইএমএফ প্রতিনিধি দলটি ৫ দিনের সফরে গতকাল শনিবার ঢাকা পৌঁছে।
মেজবাহুল হক বলেন, এ বৈঠকে আসন্ন আর্থিক নীতির জন্য সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলাসহ কয়েকটি বিষয়ে আলোচনা হয়। তিনি জানান, বৈঠকে আইএমএফ’র জলবায়ু সংক্রান্ত  অর্র্থসহায়তাসহ আরো কিছু বিষয়েও আলোচনা হয়। এছাড়া, সরকার ও বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বৃদ্ধির সমস্যা মোকাবেলাসংক্রান্ত বিষয়গুলোও বৈঠকে আলোচনা হয়। অর্থমন্ত্রনালয় সূত্র জানায়, সাইয়েহ তার ভারত সফর সমাপ্ত করে দিল্লী থেকে ঢাকায় আসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat