ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০১-১৩
  • ৫৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ওমানের রাজধানী মাসকাট থেকে আজ দেশে ফিরেছে জুনিয়র এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টের শিরোপা জয়ী বাংলাদেশ যুব হকি দল। আজ দুপুরে চট্টগ্রাম হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি।
বিমান বন্দরে শিরোপা জয়ী যুব হকি দলকে স্বাগত জানান বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। 
গতকাল বৃহস্পতিবার ওমানের সুলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক ওমানকে পেনাল্টি শ্যুটআউটে ৭-৬ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ যুব হকি দল। এর আগে অনুষ্ঠিত নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। 
এই নিয়ে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের শিরোপা জয় করল বাংলাদেশ। এর আগে ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে  ওমানকে ৪-০ গোলে হারিয়েই প্রথমবারের মতো টুর্নামেন্টের শিরোপা জয় করেছিল বাংলাদেশ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat