ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০১-১২
  • ৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শীতের তীব্রতায় কুমিল্লায় গরম কাপড়ের চাহিদা বেড়েছে। বেচাকেনা জমে উঠেছে গরমকাপড়ের দোকানগুলোতে। শীত নিবারণের প্রয়োজন গরম কাপড়। জেলায় শীতের আমেজ বাড়ার সাথে সাথে গরম পোশাক কেনার দিকে মানুষ ঝুঁকছে। কুমিল্লার কর্মজীবী, শ্রমজীবীসহ নগর গ্রাম-গঞ্জের মানুষ হাড়কাঁপানো শীতে কাবু হয়ে পড়ছে। শীত থেকে বাঁচতে মানুষজন ছুটছে গরম কাপড়ের খোঁজে। ঠান্ডা বেড়ে যাওয়ায় কুমিল্লা নগরীর টমসমব্রীজ, আশাকতলা, ধর্মপুর এলাকায় শীতের পোশাকের কদর বেড়েছে। নগরীর মার্কেট, শপিং সেন্টারগুলোতেও জমে ওঠেছে শীতের পোশাক বেচাবিক্রি। নি¤œবিত্ত বা স্বল্প আয়ের লোকজন ভিড় করছে নগরীর ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। গত কয়েকদিন থেকে শৈত্যপ্রবাহের কারণে ঠান্ডার তীব্রতা বেড়ে যাওয়ায় নগরীতে জমে ওঠেছে গরম কাপড়ের বেচাবিক্রি। ছাতিপট্টি, রাজগঞ্জ, কান্দিরপাড় এলাকায় ফুটপাতে শীতবস্ত্র বিক্রির পসরা সাজিয়ে বসেছেন হকাররা। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত চলছে গরম কাপড়ের কেনাবেচা। হকারদের হাঁকডাকে মুখরিত ফুটপাত। পথচারীরা চলতে গিয়ে একবারের জন্য হলেও বেছে নিচ্ছেন নিজের ও পরিবারের ছোট বড়দের জন্য গরম কাপড়। কেউ একদামে কিনছেন আবার কেউ করছেন দর কষাকষি।
নগরীর ফুটপাতগুলোতে গার্মেন্টসের কমদামের বিভিন্ন আইটেমের শীতবস্ত্র কিনতে পারছেন। ফুটপাতগুলোতে জ্যাকেট, স্যুয়েটার, গরম কাপড়ের শার্ট, প্যান্ট, টাওজার এবং ছোটদের বিভিন্ন রকমের শীতবস্ত্রের পাশাপাশি কম্বলও পাওয়া যাচ্ছে। নিম্নবিত্ত পরিবার বা স্বল্প আয়ের লোকজনের চাহিদা মেটাচ্ছে ফুটপাতের এসব গরম কাপড়। নগরীর ছাতিপট্টি, রাজগঞ্জ হচ্ছে গরম কাপড়ের বিক্রির অন্যতম এলাকা। সারা বছরই গরম কাপড়ের ব্যবসা করেন এমন ব্যবসায়ীর সংখ্যা কম হলেও শীত এলে ফুটপাতে হিড়িক পড়ে গরম কাপড়ের মৌসুমী হকার বা দোকানিদের। গরম কাপড়ের ব্যবসা এখন ছাতিপট্টি, রাজগঞ্জ এলাকা ছাপিয়ে নগরীর কান্দিরপাড়, রেলস্টেশন, রেইসকোর্স, পুলিশ লাইন, চকবাজার এলাকায় স্থান করে নিয়েছে। উপজেলার হাট বাজারগুলোতেও এখন গরম কাপড়ের বেচাকেনা জমে উঠেছে।
কুমিল্লা হর্কাস মাকের্টের সভাপতি মোশাররফ হোসেন বলেন, গত কয়েক দিনে শৈত্যপ্রবাহের কারণে মার্কেটে ভিড় বেড়েছে। তবে এবছর কমমূল্যই সবায় গরম কাপড় কিনতে পারছেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat