ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০১-১০
  • ৫৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মসজিদের খুতবায় উস্কানীমূলক বক্তব্য পরিহারের আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।আজ মঙ্গলবার এক সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, টঙ্গি বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জুমআর প্রাক খুতবায় এবং ওয়াক্তিয়া নামাজের আগে-পরে মসজিদের মাইক থেকে অপপ্রচার ও উস্কানীমূলক বক্তব্য ও কর্মকান্ড পরিহার করতে হবে। একই সঙ্গে সচেতনতামূলক বক্তব্য প্রচারের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহবান জানানো হয়।
দেশের সকল মসজিদের পরিচালনা কমিটি, সম্মানিত ইমাম, খতিব, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও কর্মীবৃন্দকে এ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য নিয়মিত প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, আগামী ১৩-১৫ জানুয়ারি প্রথম পর্বে এবং ২০ থেকে ২২ জানুয়ারি দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুরক্ষা ও বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য সকল ধরণের বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক ও উস্কানিমূলক বক্তব্য প্রদান পরিহার করতে হবে। এছাড়া দেশের সকল মসজিদে উভয়পক্ষের দেশি-বিদেশি জামাত-মুসল্লীর অবস্থান নিশ্চিত করা একান্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat