ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১২-২২
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোমিনুল হকের হাফ-সেঞ্চুরির পরও ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ৭৩ দশমিক ৫ ওভারে ২২৭ রানে অলআউট হয়েছে  স্বাগতিক বাংলাদেশ। সাবেক অধিনায়ক মোমিনুল ৮৪ আউট হন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলকে ৮৯ বলে ৩৯ রানের সূচনা এনে দেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। ৪ বলের ব্যবধানে আউট হন দু’জন।
দলীয় ৩৯ রানে  জাকির আউট হলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৫তম ওভারের পঞ্চম বলে ১৫ রান করা জাকির শিকার হন ভারতীয়  পেসার জয়দেব উনাদকতের। ১৬তম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ২৪ রানে  শান্ত এলবিডব্লিউর  শিকার হন স্পিনার রবীচন্দ্রন অশি^নের।
৩৯ রানে দুই উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ৭৬ বলে অবিচ্ছিন্ন ৪৩ রান তুলে প্রথম সেশন শেষ করেছিলেন মোমিনুল হক ও অধিনায়ক সাকিব আল হাসান।
তবে দ্বিতীয় সেশনের প্রথম বলেই পেসার উমেশ যাদবের বলে আউট হন ১৬ রান করা সাকিব।
সাকিবের বিদায়ের পর মোমিনুলে সাথে বড় জুটি ইঙ্গিত দিয়েও আউট হন মুশফিকুর রহিম ও লিটন দাস। চতুর্থ উইকেট মুশফিকের সাথে ৪৮ ও পঞ্চম উইকেটে লিটনের সাথে ৪২ রান তুলেন মোমিনুল। মুশফিককে ব্যক্তিগত ২৬ রানে উনাদকত ও লিটনকে ২৫ রানে অশি^নের শিকার  হন।
তবে অন্য প্রান্ত  আগলে রেখে টেস্ট ক্যারিয়ারের ১৬তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মোমিনুল। মোমিনুলে অর্ধশতকে ৫ উইকেটে ১৮৪ রান নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ। মোমিনুল ৬৫ ও মিরাজ ৪ রানে অপরাজিত ছিলেন।
শেষ সেশনে অশি^ন ও উমেশের বোলিং তোপে ৪৩ রানে শেষ ৫ উইকেট হারিয়ে গুটিয়ে যায় বাংলাদেশ। 
ব্যক্তিগত ৮৪ রানে অশি^নের শিকার হন মোমিনুল। ১৫৭ বল খেলে ১২টি চার ও ১টি ছক্কা মারেন মোমিনুল। শেষ ব্যাটার খালেদকে শূন্যতে ফেরান অশি^ন। মিরাজ ১৫, নুরুল ৬ ও তাসকিন ১ রান করে উমেশের শিকার হন। ভারতের অশি^ন-উমেশ ৪টি করে উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat