ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১২-২২
  • ৫৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রতিটি ইন্ডাস্ট্রিতেই সামাজিক যোগাযোগ মাধ্যম সিনেমা প্রচারের অন্যতম অংশ হয়ে উঠছে। এমনকি এই মাধ্যমে তারকাদের ফ্যান-ফলোয়ার বা জনপ্রিয়তাও সিনেমায় কাস্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে ফ্যান-ফলোয়ার থাকা মানেই সেটাকে জনপ্রিয়তা বা সিনেমা সুপারহিট হওয়ার মাপকাটি মনে করেন না বলিউড অভিনেত্রী জাহ্নবি কাপুর।
তার মতে, সমাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুরাগীর সংখ্যা কোনোভাবেই ভাবমূর্তির সঙ্গে যুক্ত নয়। সম্প্রতি এক সাক্ষাত্কারে জাহ্নবী কাপুরকে সমাজিক যোগাযোগ মাধ্যম ও স্টারডম নিয়ে প্রশ্ন করা হয়।
প্রশ্নের উত্তরে শ্রীদেবী কন্যা বলেন, ‘আমাকে অনেকেই বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় আমার কার্যকলাপ নাকি অনেককেই ধাঁধায় ফেলে দেয়। মাধ্যমটি যদি শুধুই নিজের সিনেমা বিক্রির জায়গা হয়, তাহলে সেটা করতে গেলে হিসেব-নিকেশের প্রয়োজন এবং আমার জন্য বেশ কঠিন। আমি আমার পছন্দের সিনেমাই করব। আমার কাছে মনে হয়, এই মাধ্যমটি সিনেমার প্রচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে সেটা সিনেমা সুপারহিট করবে এটা ভাবা ঠিক না।’
তিনি বলেন, ‘আমার ইনস্টাগ্রামে ২ কোটি ফলোয়ার রয়েছে। তারা সবাই যদি মিলি দেখতেন তাহলে সিনেমাটি সুপারহিট হতো। আদৌ কী সেটা হয়েছে? তাই দুটো জিনিসকে গুলিয়ে ফেলা উচিত নয়। সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবী হলে হয়তো একটু প্রচারের আলোয় আসা যায়। কিন্তু কোনো তারকার স্টারডকে ইনস্টাগ্রামের অনুরাগী সংখ্যার মাপকাঠিতে বিচার করা ঠিক নয়। ফলোয়ার বেশি হলেই স্টার হওয়া যায় না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat