ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১২-২১
  • ৩৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বৈশ্বিক এজেন্ডা হিসেবে রোহিঙ্গা ইস্যুটি জিইয়ে রাখতে বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলোর সাথে কূটনৈতিক প্রচেষ্টা বাড়াতে আজ পার্লামেন্টারি ইউনিয়ন অব দ্য ওআইসি মেম্বার স্টেটস (পিইউআইসি) এর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, ১১ সদস্য বিশিষ্ট পিইউআইসি প্রতিনিধি দল রাজধানীর রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
প্রতিনিধি দলটিতে ছিলেন- তুরস্ক, ইরান, উগান্ডার পার্লামেন্ট সদস্যবৃন্দ ও পিইউআইসি’র মহাসচিব।  
বৈঠককালে, জোরপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের জন্য নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনে প্রচেষ্টা অব্যহত রাখতে পররাষ্ট্রমন্ত্রী পিইউআইসি’র প্রতি আহ্বান জানান।
ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের কাছে রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি বর্ণনা করায় মোমেন মুসলিম সম্প্রদায় ও সংখ্যালঘুদের নিয়ে কাজ করা এই কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সফররত পিইউআইসি প্রতিনিধি দল মানবিক বিবেচনায়  নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানায় এবং এই সংকট সমাধানে তাদের সমর্থন অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
সফররত পিইউআইসি প্রতিনিধি দল বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সোমবার দেখা করে।
মঙ্গলবার প্রতিনিধি দলটি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যায়। সেখানে তারা রোহিঙ্গা ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat