ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১২-২১
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার প্রধান ইলন মাস্ক বলেছেন, উত্তরসূরি পাওয়া গেলে টুইটারের সিইও পদ থেকে তিনি সরে দাঁড়াবেন।
টুইটার ব্যবহারকারীদের মতামতের আপাত প্রতিক্রিয়ায় মাস্ক বুধবার এ ঘোষণা দেন।
ইলন মাস্ককে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) পদে চান না বলে সোমবার ভোটের মাধ্যমে এর ব্যবহারকারীরা জানিয়ে দিয়েছেন। এর আগে টুইটার ব্যবহারকারীদের ভোটের ভিত্তিতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছিলেন ইলন মাস্ক। এরপর সোমবার এক টুইট পোস্টে তিনি জানতে চান, সিইওর পদ থেকে তাঁর সরে দাঁড়ানো উচিত কিনা। ওই সময় এই ঘোষণাও দিয়েছিলেন, মতামত জরিপে যে ফল আসবে, তা মেনে নেবেন তিনি।
ইলন মাস্কের টুইটার হ্যান্ডেলে অনুসারী রয়েছেন ১২ কোটি ২০ লাখ। এর মধ্য ১ কোটি ৭৫ লাখ ভোট পড়েছে ওই জরিপে। এতে ৫৭ দশমিক ৫ শতাংশ টুইটার ব্যবহারকারীর রায় হলো, সিইওর পদ থেকে ইলন মাস্কের সরে দাঁড়ানো উচিত। আর ৪২ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারী চান তিনি এই পদেই থাকুন।
এ প্রেক্ষিতে টুইট করে তিনি বলেছেন, ‘সিইও পদে চাকরি নেওয়ার মতো যথেষ্ট ‘বোকা’ কাউকে পেলেই সরে দাঁড়াব। তারপর আমি শুধু সফটওয়্ার আর সার্ভার টিমের দেখাশোনা করব।’
গত ২৭ অক্টোবর ইলন মাস্ক টুইটারের মালিক হওয়ার পরই বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। মালিকানা নেওয়ার পরই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বিদায় করেছেন।
তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সেরও প্রধান। টুইটার তিনি ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে সম্প্রতি কিনেছেন।
এদিকে বিশ্লেষকরা বলছেন, টুইটারের দায়িত্ব নেয়ার পর টেসলার শেয়ার মূল্য এক তৃতীয়াংশ কমে গেছে। টেসলা বোর্ড এ কারনে টুইটার ছেড়ে দিতে ইলন মাস্ককে চাপ দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat