ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১২-২০
  • ৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় যেসব উপাদান ভূমিকা রাখবে তার অন্যতম হলো স্মার্ট সিটিজেন। আর স্মার্ট সিটিজেন তৈরিতে গণমাধ্যমকে অতীতের মতো চালকের ভূমিকা নিতে হবে। সরকার যখন ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিল তখন তা অনেকে বুঝতে পারেনি।
তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের মূল কথা হচ্ছে সব ক্ষেত্রে অটোমেশন। মানুষ ব্যস্ততার জন্য যা করতে পারে না, তা-ই যন্ত্রের সাহায্যে দুর থেকে নিয়ন্ত্রণের মাধ্যমে অথবা প্রোগ্রাম সেট করে দেয়ার মাধ্যমে সুচারুরুপে সম্পন্ন করাই হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের গোড়ার কথা। চতুর্থ শিল্প বিপ্লব আমাদের যাপিত জীবনকে অনেক সহজ করে দেবে। তবে এর সুফল পেতে হলে আমাদেরকে তথ্য প্রযুক্তি খাতে দক্ষ ও বিশেষজ্ঞ হতে হবে। 
মঙ্গলবার বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে ‘চতুর্থ শিল্প বিপ্লব : সম্ভাবনা ও চ্যালেঞ্জ-বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রত্যন্ত অঞ্চলের একজন বৃদ্ধা মা’কে প্রবাসী ছেলের সাথে ঘরে বসে সরাসরি কথা বলিয়ে দেওয়ার উদাহরণ দিয়ে তথ্য সচিব বলেন, এভাবেই কষ্ট করে তখন ডিজিটাল বাংলাদেশ ধারণা সর্বক্ষেত্রে বোঝানো ও জনপ্রিয় করতে হয়েছিল। আশার কথা হলো-তখনও গণমাধ্যম নতুন এ ধারণাটি প্রচার করে এর সপক্ষে ব্যাপক জনমত তৈরি করেছিলো। বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লব ধারণাটিও তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমকে সক্রিয় অংশ গ্রহণ করতে হবে। 
বিটিভি’র মহাপরিচালক সোহরাব হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম। সেমিনারের বিভিন্ন সেশনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার প্রমূখ।
সরকারি কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় গণমাধ্যমসমূহের প্রতিনিধিগণ সেমিনারে অংশ গ্রহণ করেন। সেমিনারের বিভিন্ন সেশনে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করনীয় বিষয়ে অংশগ্রহনকারীগণ সুপারিশ তুলে ধরেন।
এর আগে তথ্যসচিব বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি এ কেন্দ্রে একটি গাছের চারা রোপন করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat