ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১২-১৮
  • ৩৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাট জেলা শহরের মাত্র ৯ কিলোমিটার উত্তরে পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পুনারায় চালুর আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।
আজ রোববার বিকালে লালমনিরহাট চেম্বার অব কমার্স ও পৌরসভার যৌথ আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লালমনিরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ আব্দুল হামিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমান, পৌর মেয়র রেজাউল করিম স্বপনসহ চেম্বারের নেতৃবৃন্দ ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহরিয়ার আলম বলেন, ভারত ও বাংলাদেশ উভয়ে চায় একে অপররের সাথে সম্পর্ক স্থাপন করতে ভারতের দিনহাটা ও লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু হবে। ভারতের সাথে দেশের নদী সমস্যাও সমাধান হবে।
তিনি বলেন, উত্তর বঙ্গকে বলা হয় দেশের শস্য ভান্ডার। লালমনিরহাটে বঙ্গবন্ধু এভিয়েশন এন্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় হয়েছে। এখন ইকোনিক জোন করা হবে। এজন্য সকলের নৈতিক দায়িত্ব শেখ হাসিনাকে সহায়তা করা। এ সময় তিনি লালমনিরহাটের ব্যবসা বাণিজ্য উন্নয়নে সব সময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মূলত ব্যক্তিগত সফরে লালমনিরহাটে এসেছেন। তিনি চার্চ অব গড উচ্চ বিদ্যালয়েরর প্লাটিনাম জুবলি (৭৫ বছর পূর্তি) অনুষ্ঠানে যোগ দেন। তার বাবা লালমনিরহাটে  রেলে চাকুরি করার সুবাদে তিনি চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
অনুষ্ঠান শেষে পৌরসভা ও চেম্বার অব কর্মাসের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat