ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১২-১২
  • ৫৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা জেলা সদর উপজেলার ৭ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বোরো হাইব্রিড ধানের বীজ ও উফশী ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
সোমবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এ সার ও বীজ বিতরণ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো.রফিকুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, মোট সাড়ে ৭ হাজার কৃষকের মধ্যে সাড়ে ৪ হাজার কৃষককের প্রত্যেককে ১০কেজি করে ডিএপি সার, ১০ করে কেজি এমওপি এবং ৫ কেজি করে উফশী ধানের বীজ বিতরণ করা হয়। এছাড়া ৩ হাজার কৃষককের প্রত্যেককে ২ কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat