ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১২-১১
  • ৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যশোর জেলার শার্শা উপজেলায় গতরাতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী পিন্টু মোল্লা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রাতে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলা ঈদগাঁ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।নিহত পিন্টু মোল্লা শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার আনছার মোল্লার ছেলে।
নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, শনিবার রাত ৮টার দিকে একটি অটোরিকশা বাগআঁচড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যশোরমুখী একটি ট্রাক অটোরিকশায় ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশার যাত্রী পিন্টু মোল্লা ছিটকে সড়কে পড়েন। মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হয়েছেন অটোরিকশাচালকও। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ ও চালককে আটকে অভিযান চলছে বলে জানান এসআই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat