ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১২-০৮
  • ৩৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সকলের মনের মনিকোঠায় বঙ্গবন্ধু কর্নার স্থাপন করতে হবে।
তিনি বলেন, যে মহান নেতার জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না, যিনি স্বাধীনতার জন্য পাকিস্তানী বর্বর শাসনামলে ১৩ বছর কারাগারে কাটিয়েছেন, সেই জাতির পিতার অবদান আমাদের সকলের মননে ধারন করতে হবে।
মন্ত্রী বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।  তিনি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত কাজ করছেন।
শাহাব উদ্দিন আজ রাজধানীর নিজ সরকারী বাসভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরি উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, বঙ্গবন্ধু কর্নার সকলের মনে দাগ কাটতে পারবে। এ কর্নার থেকে শিক্ষার্থীরা জাতির পিতা ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবে।
লাইব্রেরি উদ্বোধন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে বই পড়ার দিকে মনোযোগী করতে হবে। শিক্ষকমন্ডলীর মধ্যেও বই পড়ার অভ্যাস চালু করতে হবে। সকলকে বেশি বেশি করে লাইব্রেরিতে যেতে হবে।  
এসময় লাইব্রেরীতে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার সরবরাহের ব্যবস্থা করবেন বলেও জানান মন্ত্রী।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  এম এ মোঈদ ফারুক, জুড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat