ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১২-০৮
  • ৬৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি মানুষের পাশে থাকে না, তারা মানুষ পোড়ায়। আন্দোলনের নামে পুড়িয়ে মানুষ হত্যা করে।
তিনি বলেন, ‘সাজাপ্রাপ্ত তারেক রহমান বিদেশে পালিয়ে থেকে ভিডিও কলে বিএনপির নেতৃত্ব দেয়। আবারও জ্বালাও পোড়াও, আগুন সন্ত্রাস করে দেশে অরাজকতা করতে চায়, মানুষ হত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপি কখনোই মানুষের পাশে থাকে না, তারা আন্দোলনের নামে পুড়িয়ে মানুষ হত্যা করে। এটাই হলো বিএনপির রাজনীতি। গণবিচ্ছিন্ন-গণধিকৃত বিএনপি যদি বঙ্গবন্ধুর শান্তির বাংলাদেশকে অশান্ত করতে চায়, তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।’
আজ শরীয়তপুর জেলা পরিষদের হলরুমে নবনির্বাচিত পরিষদের কার্যভার গ্রহণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে সহ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat