ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১২-০৭
  • ৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার কাছে দেড়শ’ কোটি ডলার মূল্যের ১৮টি সিএইচ-৪৭এফ চিনুক পরিবহন হেলিকপ্টার এবং অন্যান্য সরঞ্জাম বিক্রয়ের অনুমোদন দেওয়ার কথা জানিয়েছে। খবর এএফপি’র।
রিপাবলিক অব কোরিয়ার সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার (ডিএসসিএ) এক বিবৃতিতে বলা হয়, ‘প্রস্তাবিত এই হেলিকপ্টার বিক্রয় আরওকে’র সেনাবাহিনীর ক্ষমতা আরো শক্তিশালী করার মাধ্যমে বর্তমান ও ভবিষ্যত হুমকি মোকাবেলার ক্ষেত্রে তাদের সক্ষমতাকে উন্নত করবে।’
বিবৃতিতে আরো বলা হয়, সিএইচ-৪৭এফ দক্ষিণ কোরিয়াকে দ্বিপাক্ষিক অভিযান চালানোর পরিকল্পনার সমর্থনে মিশন পরিচালনা করার অনুমতি দেবে। যার মধ্যে রয়েছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য অপসারণ, অনুসন্ধান ও উদ্ধার, প্যারাস্যুট ড্রপ এবং দুর্যোগে ত্রাণ সরবরাহ।
মার্কিন পররাষ্ট্র বিভাগ সম্ভাব্য এই হেলিকপ্টার বিক্রয়ের অনুমোদন দিয়েছে এবং ডিএসসিএ মঙ্গলবার কংগ্রেসকে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat