ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১২-০৫
  • ৪৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, পেট্রোল বোমা মেরে বিএনপি’র মানুষ হত্যা ও দগ্ধ করার দুঃসহনীয় স্মৃতি মানুষ আজও ভোলেনি। তাই ১০ ডিসেম্বর বিএনপি’র সমাবেশের কথা শুনে ঢাকাবাসী আতঙ্কগ্রস্থ হয়ে উঠেছে। তারা ভাবছে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার মহোৎসব বিএনপি আবার শুরু করবে কিনা? 
মন্ত্রী আজ সোমবার তাঁর নির্বাচনী এলাকা নাজিরপুর উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে এক উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নাজিরপুরে ৭ কোটি টাকা বরাদ্দের ৫ তলা ভিতের একটি হাসপাতালের ১ম ও ২য় তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 
মন্ত্রী বলেন, অতীতের মত জনসাধারণের উপর অত্যাচার নির্যাতন করা হলে, বোমা মেরে গরুবাহী ট্রাকে গরু পুড়িয়ে হত্যা করলে, বাসে আগুন দিলে এদেশের শান্তিপ্রিয় জনগণই এর জবাব দেবে। 
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই হচ্ছে এদেশের স্বাধীনতা প্রিয় মানুষের আশা-আকাঙ্খার শেষ ভরসাস্থল। তাঁর বিষ্ময়কর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের ক্ষেত্রে বিশে^র একটি অনুকরণীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। 
নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভা:প্রা:) শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু এর সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন সমাবেশে উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সম্পাদক ”ঞ্চল বিশ্বাষ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন খান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস, জেলা আওয়ামী ওলামালীগের সভাপতি মো. ফারুক আবদুল্লাহ, জেলা শিক্ষক সমিতির সভাপতি সুখরঞ্জন বেপারী, শেখমাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat