ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১২-০৪
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্রের সফররত জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর সহকারী সেক্রেটারি জুলিয়েটা ভালস নোয়েস আজ বলেছেন, তার দেশ জাতিসংঘের সংস্থাগুলোকে সাথে নিয়ে রোহিঙ্গা ইস্যুকে ‘বিস্মৃত সঙ্কট’ হতে দেবে না।
ইউএনএইচসিআর, আইওএম, ইউনিসেফ, ইউএনএফপিএ, এএফপি এবং ডব্লিউএইচওসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠকের পর তিনি টুইট করেন, ‘আমরা এটিকে বিস্মৃত সংকটে পরিণত হতে দেব না।’
নোয়েস জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবস্থার উন্নতি এবং তাদের অধিকারের অগ্রগতির জন্য অক্লান্ত পরিশ্রম করে এমন সব মার্কিন অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মার্কিন এসিস্টেন্ট সেক্রেটারি কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য পাঁচ দিনের সরকারি সফরে শনিবার বাংলাদেশে এসেছেন।
শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ইস্যুকৃত এক মিডিয়া নোটে বলা হয়, মার্কিন এসিস্টেন্ট সেক্রেটারি বার্মায় ক্রমবর্ধমান মানবিক সংকট থেকে পালিয়ে আসা রোহিঙ্গা এবং অন্যান্য শরণার্থীদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে ‘বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করবেন।’
আগামী ৭ ডিসেম্বর মার্কিন এসিস্টেন্ট সেক্রেটারি থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন।
সিনিয়র ফরেন সার্ভিসের একজন পেশাদার সদস্য জুলিয়েটা ভালস নোয়েস ৩১ মার্চ, ২০২২-এ জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর মার্কিন এসিস্টেন্ট সেক্রেটারি হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat