ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১২-০৪
  • ২৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, একাত্তরের পরাজিত শক্তিগুলো জঙ্গি তৎপরতায় জড়িত।
তিনি বলেন, তারা বাংলাদেশ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়নি। তারা মাঝে মাঝে জঙ্গিবাদের নামে অপরাধ সংঘটনের চেষ্টা করে। জনগণ ও পুলিশ বাহিনীর তৎপরতার কারণে তারা অপরাধ ঘটতে পারে না।
রোববার ডিএমপি হেডকোয়ার্টারে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় সভাপতির বক্তৃতায় কমিশনার এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘ডিসেম্বর মাসে বিভিন্ন জাতীয় কর্মসূচি বিশেষ করে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে সব রকমের নিরাপত্তার দায়িত্ব আমরা সবাই মিলে যথাযথভাবে পালন করবো। এই দিবস উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হবে।’
সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য রাখেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) ড. খ. মহিদ উদ্দিন।
সভায় ডিএমপি ও বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat