ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১২-০৪
  • ২৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী যুবলীগ। 
আজ রোববার সকালে বনানী কবরস্থানে যুবলীগের পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে বনানী কবরস্থান গেটের সামনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখ মণি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মনিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।
শেখ মনি সম্পর্কে তাঁর সন্তান ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, শেখ মণির জন্মদিন আমার কাছে ব্যক্তিগত পর্যায়ে যেমন তাৎপর্যপূর্ণ, রাজনৈতিকভাবেও তেমনি তাৎপর্যপূর্ণ। শেখ মনির জ্ঞানচর্চার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলার বাণীতে বাবার ব্যক্তিগত লাইব্রেরি দেখে অনুমান করা যায় যে, তিনি জ্ঞানচর্চা করতে ভালবাসতেন এবং একজন রুচিশীল পাঠক ছিলেন। বাংলার ছাত্র হওয়া সত্ত্বেও বিশ্ব সাহিত্যের প্রতি অনুরাগ তার পাঠাগার দেখলে বোঝা যায়। 
এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat