ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১২-০৪
  • ২৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসাংবিধানিক পন্থায় হঠানো যাবে না।
‘মানুষের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের কল্যাণ’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের চলমান উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। এজন্য সকলকে কাজ করেতে হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে আমরা একটু চাপে আছি। আস্তে - আস্তে চাপ কমে আসছে। এখন আমাদের মাঠ ভরা ধান, শাক-সব্জি আছে, আমাদের ফসল আমরা খাই আগের মত বুলবুলি খায়না।’
এম এ মান্নান, আজ রোববার সকাল ১১টায় সুনামগঞ্জের মল্লিকপুরে বিজিবি’র ২৮ ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত ‘মাদক দ্রব্য ধ্বংসকরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী এ সময় উল্লেখ করেন, সুনামগঞ্জ জেলার ১২০ কিলোমিটার সীমান্ত এলাকা খুব কষ্ট করে পাহারা দেয় বিজিবি। তারা মাদকদ্রব্য আটকের পর ধ্বংস করে দেয়, তা নাহলে মাদকের কারণে আরও ভয়ানক অবস্থার সৃষ্টি হতো। 
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
এই অনুষ্ঠান শেষে ২০১৯ সালের ২২ জানুয়ারি হতে চলতি ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিজিবি’র ২৮ ব্যাটালিয়নের অভিযানে আটককৃত ১২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য যেমন বিয়ার, গাঁজা, বিড়ি, ইয়াবা ট্যাবলেট ও তামাক পাতা ধ্বংস করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat