ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১২-০৩
  • ৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও  ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বিএনপি জামাতের দেশবিরোধী অপতৎপরতা মোকাবলায় মুক্তিযুদ্ধের চেতনার  ইস্পাত কঠিন ঐৃক্য গড়ে তোলার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা  যেদিন যুদ্ধাপরাধীদের বিচার কার্য  শুরু করেন সেদিন থেকেই তাঁর বিরুদ্ধে দেশী ও  আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়।  
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের সেমিনার হলে বাংলাদেশের গণতন্ত্রী পার্টির জাতীয়  প্রতিনিধি সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 
আমির হোসেন আমু  আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদূর প্রসারি নেতৃত্বে  দেশের অগ্রগতি  যারা মেনে নিতে পারেনি,যুদ্ধাপরাধীদের বিচার যাদের অন্তরে ঘা লেগেছে  সেই  স্বাধীনতা বিরোধী শক্তি সমাবেশের নামে  সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় দেশকে আবারো অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে নেমেছে।  
তিনি বলেন  বামপন্থী  রাজনীতি যত শক্তিশালী হবে গনতান্ত্রিক প্রগতিশীল রাজনীতি তত বেশী গতিশীল হবে। আমির হোসেন আমু বলেন  আমরা চাই  মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে  জাতীয় রাজনীতিতে  বিএনপি  নয়   আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে বিরোধী দলটি ও  যেনো মুক্তিযুদ্ধের চেতনার দল হয়।
বক্তারা বলেন বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধথেকে  রাজপথে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে ১৪ দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat