ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১২-০৩
  • ৬১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন ধরে প্রেম নিয়ে বারবার আলোচনার জন্ম দিচ্ছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাওতেলা। তার প্রেমিকের তালিকায় একাধিক ব্যক্তির নাম শোনা গেলেও প্রথম স্থানটিতে রয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। কিছুদিন আগে টি২০ বিশ্বকাপের সময় ঋষভের টানে অস্ট্রেলিয়া ছুটে গিয়েছিলেন এই অভিনেত্রী। নেটিজেনরা এমনটাই মনে করেন।
কিন্তু সম্প্রতি ঊর্বশীর দাবি করেছেন, এতদিন বুঝতেই পারেননি, সমস্যাটা শুরু হয়েছিল ইনস্টাগ্রামে ‘আর পি’ নাম ব্যবহার করেছিলেন বলে! তবে ওই নাম ঋষভ পন্থের নামের সংক্ষিপ্তকরণ নয়, জানালেন ঊর্বশী। তিনি জানিয়েছেন, ‘আর পি’ বলতে তিনি বুঝিয়েছেন সহ-অভিনেতা রাম পোথিনেনিকে।
তিনি বলেন, ‘আর পি আমার সহ-অভিনেতা রাম পোথিনেনি। আমি জানতামই না যে, ঋষভ পন্থকেও লোকে আর পি নামে চেনে! লোকে যা খুশি ভেবে নেয়, তার পর তা নিয়ে লিখতে থাকে। আমি বলবো, গুজবে কান দেওয়ার আগে একবার যুক্তি দিয়ে ভেবে নেওয়া উচিত। একজন একটি গুজব ছড়ালে সেটা আপনারা বিশ্বাস করবেন? বিষয়টি কী এতই সহজ?’ এদিকে অস্ট্রেলিয়া যাওয়া নিয়েও হাসির খোরাখে পরিণত হয়েছেন এই অভিনেত্রী। যা নিয়ে রীতিমতো বিব্রত তিনি।
ঊর্বশী বলেন, ‘বিনা দোষে আমাকে কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। ক্রিকেটারই সব সম্মান পেল, অভিনেত্রী বলে আমি পাবো না কেন? আমরা সব সময় এই তুলনা দেখতে পাই, ক্রিকেটারদের সম্মান অভিনেতাদের থেকে অনেক বেশি। এর কারণ কী খেলোয়াড়রা বেশি রোজগার করেন? ঠিক জানি না। আমার তো মনে হয় দেশের প্রতিনিধিত্ব যারা করেন তারা সবাই গুরুত্বপূর্ণ। আমিও কতবার দেশের হয়ে কত জায়গায় গিয়েছি, তখন তুলনা টেনেছি কী?’
ঊর্বশীর আরও বলেন, আসলে সমাজিক যোগাযোগ মাধ্যম গালিগালাজ করার মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। তাতে একে অন্যকে অনুপ্রেরণা দিচ্ছে। এতে ঘৃণা আর হিংসার প্রচার ছাড়া অন্য কী হয়, একটু বলবেন আমাকে?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat