ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১২-০২
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৬৫৭ রান করেছে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে টেস্টে এক ইনিংসে এটিই ইংল্যান্ডের সর্বোচ্চ দলীয় রান। 
ইংল্যান্ডের রানের পাহাড়ের জবাবটা শক্তহাতেই দিচ্ছে পাকিস্তান। বিনা উইকেটে ১৮১ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকরা। ১০ উইকেট হাতে নিয়ে এখনও ৪৭৬ রানে পিছিয়ে পাকিস্তান। 
রাওয়ালপিন্ডিতে চার ব্যাটারের সেঞ্চুরিতে প্রথম দিন ৭৫ ওভার ব্যাট করে ৪ উইকেটে ৫০৬ রান করেছিলো ইংল্যান্ড। টেস্ট ইতিহাসে কোন ম্যাচের প্রথম দিন সর্বোচ্চ রানের বিশ^ রেকর্ড করে তারা। ১১২ বছরের পুরনো বিশ^ রেকর্ড ভাঙে ইংলিশরা। 
দ্বিতীয় দিন বাকী ৬ উইকেটে ১৫১ রান যোগ করে অলআউট হয় ইংল্যান্ড। দলের পক্ষে জ্যাক ক্রলি ১২২, বেন ডাকেট ১০৭, ওলি পোপ ১০৮ ও হ্যারি ব্রুক অপরাজিত ১০১ রান করেন। 
পাকিস্তানের লেগ-স্পিনার জাহিদ মাহমুদ ২৩৫ রানে ৪টি ও নাসিম শাহ ১৪০ রানে ৩ উইকেট নেন।
ইংল্যান্ডের ইনিংস শেষে পাকিস্তানের ইনিংস শুরু করে দুর্দান্ত সূচনা করেন দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম উল হক। ৫১ ওভারে ১৮১ রান তুলে দিন শেষ করেছেন তারা। শফিক ৮৯ ও ইমাম ৯০ রানে অপরাজিত আছেন। শফিকের ১৫৮ বলের ইনিংসে ১০টি চার ও ২টি ছক্কা ছিলো। ১৪৮ বল খেলে ১৩টি চার ও ১টি ছক্কা মারেন ইমাম। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat