ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১১-৩০
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ গুয়াতেমালাকে দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য একটি ভিসা মওকুফ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা অন্বেষণ করার প্রস্তাব দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গুয়াতেমালার পররাষ্ট্রমন্ত্রী মারিও অ্যাডলফো বুকারো ফ্লোরেস পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করলে তিনি এই প্রস্তাব দেন। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশি নাগরিকদের জন্য গুয়াতেমালার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করারও প্রস্তাব করেন।
গুয়াতেমালার পররাষ্ট্রমন্ত্রী ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ কমিটির সুরক্ষায় ইউনেস্কোর আন্তঃসরকারি কমিটির সদস্য হিসেবে ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ লিস্টে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে গুয়াতেমালার ‘হলি উইক ইন গুয়াতেমালা’কে মনোনীত করতে বাংলাদেশের সমর্থন চেয়েছেন।
ড. মোমেন দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা বিবেচনা করে গুয়াতেমালাকে বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা জানান।
কথোপকথনের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একই মূল্যবোধ ও নীতির ভিত্তিতে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন। তিনি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন। মোমেন গুয়াতেমালার আরও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করেন।
ফ্লোরেস আগামী দিনে বাংলাদেশের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত জনগণকে মিয়ানমারে তাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করে রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানে গুয়াতেমালার অব্যাহত সমর্থন আশা করেন।
দুই পররাষ্ট্রমন্ত্রী জলবায়ুু পরিবর্তন, মানুষের বাস্তুচ্যুতি, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ ইত্যাদি বৈশ্বিক সমস্যা মোকাবেলায় বহুপক্ষীয় ফ্রন্টে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat