ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১১-২৯
  • ৫৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলা সদরে তিন হাজার পিস ইয়াবা রাখার দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় দিয়েছেন। 
রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। মাদকদ্রব্যসহ গ্রেফতারের পর থেকেই তারা কারাগারে ছিলেন। 
দন্ডপ্রাপ্ত মো. ইসমাইল হোসেন সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পূর্ব মহাদেবপুর গ্রামের মৃত রাহাত উল্যা মিয়ার ছেলে এবং দুলাল হোসেন একই এলাকার মো. তাজুল ইসলামের ছেলে। 
জেলা জজ আদালতের সরকারি কৌশুলী পিপি জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সাক্ষ্য প্রমানের ভিত্তিতে প্রমাণিত হওয়ায় ইসমাইল হোসেনকে ৭ বছর ও দুলাল হোসেনকে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত। একই সঙ্গে উভয়কেই ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সাজা দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন ডিবির উপপরিদর্শক (এসআই) এহতেশামুল হক বাদী হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ১৬ অক্টোবর চূড়ান্ত অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ। মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat