ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১১-২৮
  • ৬৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেশি কিছুদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন রয়েছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের প্রেমে পড়েছেন অভিনেত্রী কৃতি শ্যানন। সেই আলোচনা আরও জোড়ালো হয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া কৃতির ‘ভেদিয়া’ সিনেমার প্রচারণার সময়। সিনেমাটির চেয়ে প্রভাসকে ঘিরে তাকে বেশি প্রশ্ন করা হয়। শুধু তাই নয়, সিনেমাটি প্রচারের সময় বরুণের মুখে বার বার শোনা গিয়েছে প্রভাস-কৃতির প্রেমের কথা।
এক সাক্ষাৎকারে কৃতি তার মনের মানুষ সম্পর্কে বলতে গিয়ে জানান, লম্বা পুরুষই তার বিশেষ পছন্দ। এ কথা শোনা মাত্র বরুণ বলেন, ‘হ্যাঁ, কৃতি আগেও বারবার এটা বলেছে। কিন্তু এখন সে তার মনের মানুষকে পেয়ে গেছে।’
বরুণের এমন মন্তব্য কার দিকে ইঙ্গিত করে সেটা বুঝতে বাকি সেটা বুঝতে বাকি নেই কারও! সেই রেশ ধরে এবার অবশ্য রাখঢাক না রেখে নিজের প্রেমের বিষয়টি খোলাসা করলেন কৃতি নিজেই। সাক্ষাত্কারে কৃতিকে জিজ্ঞেস করা হয় কার্তিক আরিয়ান, টাইগার স্রফ ও প্রভাসের ভেতর কার সঙ্গে তিনি ডেটে যেতে চান, ফার্ল্ট করতে চান ও কাকে বিয়ে করতে চান?
সেই প্রশ্নের উত্তরে কৃতি খুব বেশি বিলম্ব না করেই বলেন, ‘প্রভাসকে বিয়ে করতেও পারি।’ কৃতির এমন কথায় এতদিনের গুঞ্জন সত্যে পরিণত হচ্ছে বলেই মনে করছেন সিনেপ্রেমীরা।উল্লেখ্য, শিগগিরই ‘আদিপুরুষ’ সিনেমায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে কৃতি ও প্রভাসকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat