ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১১-২৭
  • ৫৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩৯৮ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ২৮৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ৩৪ শতাংশ। শনিবার করোনা শনাক্তের হার ছিল ১ দশমিক ০১ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৬৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৯০ হাজার ৪৩৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৪২৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ। করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৭৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৫৭৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫০ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ১ হাজার ৯৭৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১০ জন। শনাক্তের হার দশমিক ৫০ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ০৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat