ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১১-২৬
  • ৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে শুক্রবার রাশিয়ার গোলাবর্ষণে ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদিকে দেশটির প্রকৌশলীরা বড়ো বড়ো শহরগুলোতে বিদ্যুৎ ও পানি সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডসমূহ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে দেশটিতে শীত আসন্ন হওয়ায় জনগণের স্বাস্থ্য সংকট নিয়ে মারাত্মক উদ্বেগ দেখা দিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, এখনও ৬০ লাখেরও বেশি বাড়িঘরে বিদ্যুৎ নেই।
তিনি বলেন, এই শীত আমাদের সহ্য করতে হবে। এই শীতকালকে সকলেই মনে রাখবে।
দেশটির জাতীয় বিদ্যুৎ কোম্পানি ইউক্রেনেরগো শুক্রবার বলেছে, জাতীয় গ্রীডে এখনও ৩০ শতাংশ ঘাটতি রয়েছে। বিদ্যুৎ পুনরুদ্ধারে প্রকৌশলীরা সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে ।
এদিকে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর খেরসনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় ১৫ জন নিহত ও আরো ৩৫ জন আহত হয়েছে।
খেরসনের সামরিক প্রশাসনের প্রধান ইয়ারভস্লাভ ইয়ানুশোভিচ বলেছেন, রুশ হামলাকারীরা একটি আবাসিক এলাকায় কয়েকটি রকেট ছুঁড়েছে। এ সময়ে বড়ো একটি ভবনে আগুন ধরে যায়।
ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে হামলার সমালোচনায় মস্কো জোর দিয়ে বলেছে, তারা কেবল সামরিক সংযুক্ত অবকাঠামোয় হামলা চালিয়েছে। ইউক্রেনে চলা ব্ল্যাকআউটের জন্যে রাশিয়া কিয়েভকে দায়ী করেছে। একইসঙ্গে রাশিয়া বলেছে, ইউক্রেন রুশ দাবির প্রতি সম্মতি জানিয়ে ইউক্রেনবাসীর দুর্ভোগের অবসান ঘটাতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat