ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১১-২৪
  • ৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের দিনক্ষণ পুনঃনির্ধারণ করা হবে। তবে খুব শিগগিরই এটি হবে বলে আশা করা হচ্ছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাপানের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী তাকেই শুনসুকের সাথে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, ‘শিগগিরি এই সফরটি হবে।’
আলম বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পিত এই সফরটি সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন তারিখ ঘোষণা করা না হলেও, গণমাধ্যমে একটি তারিখ প্রকাশিত হয়েছে, কিন্তু ওই তারিখে পরিকল্পিত সফরটি হবে না। টোকিওর রাজনৈতিক পরিস্থিতির প্রতি ইঙ্গিত দিয়ে, কূটনীতির প্রয়োজনে শেষ মুহূর্তে এ ধরনের পরিবর্তন পারে উল্লেখ করে, তিনি বলেন, ‘আপনারা একটি তারিখ শুনেছেন, কিন্তু জাপানের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সফরটি সেই তারিখে হবে না।’  পরে ভিন্ন এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, জাপানে বর্তমানে অভ্যন্তরীন রাজনৈতিক সমস্যা চলছে এবং “আমরা পরিস্থিতিটি পর্যবেক্ষণ করছি”।   তিনি বলেন, জাপানে কোভিড-১৯ পরিস্থিতি আরেকটি ইস্যু। এর ফলে বাংলাদেশী প্রতিনিধি দলের সেখানে চলাচলের ওপর বিধিনিষেধ থাকতে পারে, যেখানে  প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বেশি সংখ্যক ব্যবসায়ী জাপান সফরের কথা।
এর আগে বুধবার তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ-জাপানের সম্পর্ক অত্যন্ত গভীর। এই সফরের মাধ্যমে এই সম্পর্ক আরো গভীর হবে।’ আলম বলেন, প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে দু’দেশের মধ্যে কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
ইতোপূর্বে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী টোকিও সফরে যেতে পারেন।
জাপান ও আন্তর্জাতিক গণমাধ্যমে গত এক মাসে জাপানের তিন মন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশিত ও সম্প্রচারিত হওয়ার পর, প্রধানমন্ত্রীর জাপান সফর পেছানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
সর্বশেষ গত রোববার জাপানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মিনোরু তেরাডা পদত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat