ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১১-২৪
  • ৩৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদের দেশেও গ্যাস সংকট দেখা দিয়েছে। সে কারণে শিল্পের উৎপাদন বাঁধাগ্রস্ত হচ্ছে। তবে এটি সাময়িক সমস্যা; আগামী জানুয়ারি মাসে পরিস্থিরি উন্নতি হবে বলে আশা করছি।
আজ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ সিরামিক ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) এক্সপোর আয়োজন করেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্প-কারখানা ও ব্যবসা পরিচালনায় ব্যবসায়ীরা বর্তমানে যেসব সমস্যা মোকাবিলা করছে, তার সমাধানের লক্ষ্যে শিগগিরই একটি সভা করব। সেখানে সব ব্যবসায়ীরা থাকবেন। আমরা চাই-সমস্যাগুলো চিহ্নিত করে তার একটা খসড়া প্রধানমন্ত্রীর কাছে দিতে। সরকার সেগুলোর সমাধানে আন্তরিকভাবে কাজ করবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে সমাধানের চেষ্টা করছে। আশা করি শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, সিরামিক শিল্প বাংলাদেশের সম্ভাবনাময় একটি খাত। দেশে উৎপাদিত হওয়া সিরামিক পণ্য চাহিদার ৮৫ ভাগ পূরণ করছে। ৫০টি দেশে এক বিলিয়ন মার্কিন ডলারের পরিমাণ সিরামিক পণ্য রপ্তানি হচ্ছে। সিরামিক পণ্যের উৎপাদন ও রপ্তানি যাতে আরও বাড়ানো যায়, সেলক্ষ্যে ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে তিনি জানান।
বিসিএমইএ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা বলেন, দেশে ইতোমধ্যে সিরামিক, টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারি ওয়্যারের ৭০টিরও বেশি শিল্প-কারখানা প্রতিষ্ঠিত। স্থানীয় বাজারে বিক্রির পরিমাণ প্রায় ৮ হাজার কোটি টাকা। গত দশ বছরে সিরামিক খাতে উৎপাদন বেড়েছে ২০০ শতাংশ এবং বিনিয়োগ বেড়েছে প্রায় ২০ শতাংশ।
তিনি জানান, বর্তমানে এই খাতে প্রায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। এবার দিয়ে তৃতীয়বারের মত ঢাকায় সিরামিক এক্সপো হচ্ছে।
এতে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বিসিএমইএ মহাসচিব ইরফান উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। 
বিসিএমইএ আয়োজিত তিন দিনব্যাপী এশিয়ার অন্যতম এই সিরামিক মেলায় বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের ১২০ প্রতিষ্ঠান ১৫০টি ব্র্যান্ড নিয়ে অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের জন্য এক্সপো উন্মুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat