ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১১-২১
  • ৩৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, মর্টগেজ ডাটা ব্যাংক স্থাপনের ফলে এক জমি বারবার বন্ধক রাখা যাবে না। এর ফলে জমি নিয়ে ফটকাবাজি করার দিন শেষ।
আজ রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবন মিলনায়তনে মর্টগেজ ডাটা ব্যাংক এবং মামলা ব্যবস্থাপনা সিস্টেমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান  সোলেমান খান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান। 
ভূমি মন্ত্রণালয়ের সচিব  মো. মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সাইফুজ্জামান চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভূমি মন্ত্রণালয়ে স্বচ্ছতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। এর সুফল দেশবাসী এখন পাচ্ছে। এক সময় এক জমি কয়েক জায়গায় বন্ধক দেওয়া হতো। মর্টগেজের ওপর ভিত্তি করে ব্যাংকিং ব্যবস্থার অনেক লেনদেন সম্পন্ন হয়। মর্টগেজ ডাটা ব্যাংক এজন্য ব্যাংকিং তথা আর্থিক ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে। ভূমিসেবা  ডিজিটালাইজেশন এমনভাবে করা হয়েছে যেন আগামী  প্রজন্ম ভূমি নিয়ে হয়রানিতে না পড়েন।
ইন্টারনেটে সরাসরি mortgage.land.gov.bd কিংবা জাতীয় ভূমিসেবা কাঠামো land.gov.bd থেকে মর্টগেজ ডাটা ব্যাংক সিস্টেমে প্রবেশ করা যাবে এবং case.gov.bd কিংবা জাতীয় ভূমিসেবা কাঠামো land.gov.bd থেকে ‘মামলা ব্যবস্থাপনা সিস্টেমে’ প্রবেশ করা যাবে। 
এছাড়া, ভূমি সেবা গ্রহীতারা ১৬১২২ নম্বরে কল করেও পরিষেবা নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat