ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১১-২১
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি রাজনৈতিক দলের জনপ্রিয়তা জনসমাবেশ দ্বারা প্রমাণিত হয় না, তবে নির্বাচনে এর জনপ্রিয়তা যাচাই হয়। কুমিল্লা সেনানিবাসে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিএনপি তাদের জনসভায় মিথ্যাচার করছে, মানুষ জড়ো করে নিজেদের জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করছে। কিন্তু আগামী নির্বাচনই প্রমাণ করবে দেশে কোন দল বেশি জনপ্রিয়।’
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনী জাতীয় পর্যায়ে যে কোনো দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, মানবতার সেবা এবং পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে তাদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি, বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান ছাড়াও দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তি মিশনে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ ও যুগোপযোগি করার লক্ষ্যে বর্তমান সরকার আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সামরিক সরঞ্জাম দিয়ে শক্তিশালী করছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, রাজী মোহাম্মদ ফখরুল, এডভোকেট আবুল হাসেম খান, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, নাসিমুল আলম চৌধুরী, মো. নুরুল আমিন রুহুল, নিজাম হাজারী, আঞ্জুম সুলতানা সীমা, এ্যারোমা দত্ত ও উম্মে ফাতেমা নাজমা বেগম এবং কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুফিজুর রহমান বাবলু, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদসহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ সেনা সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat