ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১১-১৯
  • ৩৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, আগামী প্রজন্মকে বিশ^মানের শিক্ষায় গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার।
তিনি আজ নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘শিক্ষার গুণগত মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মানোন্নয়নে যে বহুমুখী পদক্ষেপ নিয়েছেন তা বাস্তবায়ন করার মূল কারিগর হচ্ছেন শিক্ষকরা। প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তান মনে করে পরিশ্রম দিয়ে প্রকৃত মানুষ হিসেবে তারা যদি নিরলস শিক্ষা দান করেন তাহলে আগামী প্রজন্ম সোনার বাংলা গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে।
নড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: মোছলেহ্ উদ্দিন মৃধার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নির্বাহী অফিসার শেখ রাশেদুজ্জামান এবং বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা শাখার সভাপতি মো: আনোয়ার কামাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat