ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১১-১৯
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের আসাম রাজ্যের বিধানসভার স্পিকারের নেতৃত্বে ৩৩ বিধায়কসহ ৬২ জনের একটি দল আজ বাংলাদেশে এসেছেন।
শনিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা এই দেশে প্রবেশ করেন।
ভারতের আসাম রাজ্যের বিধায়ক প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি সাংবাদিকদের জানান, আসামের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়াতেই শুভেচ্ছা সফর হিসেবে ঢাকায় আসছেন তারা। সংসদীয় ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানবেন তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা সফরকালে বিধানসভার সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। একইসঙ্গে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া বিধায়করা রাঙামাটি জেলার একটি গ্রামে যাবেন, যেখানে অসমিয়া লোক বসবাস করেন। আসাম বিধায়ক প্রতিনিধি দলে একটি সাংস্কৃতিক দলও আছে। তারা বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। এরপর প্রতিনিধি দলটি খাগড়াছড়ি যাবে। সেখানে তারা বোড়ো জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। সফর শেষে আগামী ২৩ নভেম্বর প্রতিনিধি দলটি ঢাকা ছাড়বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat