ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১১-১৯
  • ৫৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলার ২৫জন নারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাকে সম্মাননা প্রদান করা হয়েছে। শেখ মণি স্মৃতি পরিষদের ২০ তম বর্ষপূর্তি উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।
আজ শনিবার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে নারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের উত্তরীয় পরিয়ে ও ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবীর। শেখ মণি স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি গাজী তুষার আহমেদ বাঘার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসীন উদ্দীন, শেখ মণি স্মৃতি পরিষদের উপদেষ্টা মৃণাল কান্তি রায় চৌধুরী পপা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা শেষে ২৫ জন নারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের হাতে সম্মান সূচক ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা ও শেখ মণি স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat