ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১১-১৬
  • ৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গু জ¦রে গত ২৪ ঘণ্টায় এক মহিলার মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৪০ জন। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে দুই জনের শরীরে।
চট্টগ্রামের সিভিল সার্জন অফিস জানিয়েছে, নগরীর হালিশহর এলাকার বাসিন্দা ৬৫ বছর বয়সী আয়শা বেগম গতকাল আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাকে ১১ নভেম্বর ওই হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ জনে। এদের মধ্যে পুরুষ ও মহিলা ৯ জন করে এবং শিশু ১১ জন।
জেলার সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ৪০ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালের ল্যাবে ২৫ জন ও বেসরকারি ল্যাবে ১৫ জন আক্রান্ত শনাক্ত করা হয়।
সিভিল সার্জন অফিসের রিপোর্ট অনুযায়ী, চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে মোট ১ হাজার ১৬৭ জন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫ জন। এ বছরে এ পর্যন্ত নগরীর ২ হাজার ৮৬৭ ও বিভিন্ন উপজেলার ৯৭৬ জনসহ মোট ৩ হাজার ৮৪৩ জনের ডেঙ্গু আক্রান্তের খবর নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে পুরুষ ১ হাজার ৯০৭, মহিলা ১ হাজার ৪ ও শিশু ৯৩২ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯৭ ডেঙ্গু রোগী।
এদিকে, চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো রিপোর্টে দেখা যায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৪ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে নতুন ২ জনের দেহে। এর মধ্যে একজন শহরের ও একজন গ্রামের। সংক্রমণ হার ৪ দশমিক ৫৪ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat