ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১১-১৫
  • ৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় ৩ হাজার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন ২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১৩৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৮ জন। 
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, করোনা সংক্রমণ কমেছে দশমিক ০১ শতাংশ। সোমবার করোনা শনাক্তের হার ছিল দশমিক ৯২ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৯১ শতাংশ। 
এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৪০১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৩৩ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৩৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪৩ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৪৯৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২০ জন। শনাক্তের হার দশমিক ৮০ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat