ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১১-১৫
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে ২০২২-২৩ রবি ফসল চাষ মৌসুমে ৮১৬ হেক্টর জমিতে কন্দ পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।  
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় পেঁয়াজ চাষ সফল করতে ইতোমধ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। জেলায় ৮১৬ হেক্টর জমিতে কন্দ পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও ইতোমধ্যে আগাম জাত হিসেবে ১১২ হেক্টর জমিতে কন্দ পেঁয়াজ চাষ সম্পন্ন হয়েছে। এতে পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১০ হাজার মেট্রিক টন। উপজেলা ভিত্তিক কন্দ পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে জয়পুরহাট সদর উপজেলায় ৩ শ ১০ হেক্টর, পাঁচবিবিতে ৪ শ ১৫ হেক্টর, আক্কেলপুরে ৩৬ হেক্টর, ক্ষেতলাল উপজেলায় ৩৫ হেক্টর ও কালাই উপজেলায় ২০ হেক্টর জমিতে। বর্তমানে বাজারে কন্দ পেঁয়াজ উঠতে শুরু করায় চারা পেঁয়াজের উপর চাপ কমেছে। স্থানীয় নাম পাতা পেঁয়াজ। প্রতি কেজি পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৯ থেকে ৬০ টাকা কেজি। রোপা আমন ধান কাটা-মাড়াই শেষে স্থানীয় কৃষকরা এখন পেঁয়াজ চাষের প্রস্তুতি শুরু করেছে। জেলায় পেঁয়াজ চাষ সফল করতে মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করাসহ  প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো: শফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat