ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-১১-১৫
  • ৪২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাসিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পর্যায়ক্রমে চট্টগ্রামের প্রায় ৫ লাখ ৩৫ হাজার পরিবারে কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। পারিবারিক কার্ডধারী একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা। মাসব্যাপী চলবে পণ্য বিক্রি কার্যক্রম।
টিসিবি’র হিসাব অনুযায়ি চট্টগ্রাম জেলায় চিনির চাহিদা ৫৩৫ মেট্রিকটন, মসুর ডাল ৬০০ টন, সয়াবিন তেল ১০ লাখ লিটার। ইতিমধ্যে চট্টগ্রামের গুদামে এসব পণ্য চলে এসেছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, আজ থেকে চট্টগ্রাম নগরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রায় ৫ লাখ ৩৫ হাজার পরিবারে কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে চট্টগ্রামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat