ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১১-১৪
  • ৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের যে কোন গুজব অপপ্রচার ঠেকাতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটিসহ সব নেতা-কর্মী।  
সোমবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের উপকমিটির ২২তম সভায় সদস্যরা এই অভিমত ব্যক্ত করেন।
সভায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. হোসেন মনসুরের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী মো. আবদুস সবুরের সঞ্চালনায় উপকমিটির সদস্যবৃন্দসহ চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স সফলভাবে আয়োজিত ১১টি উপ কমিটির সদস্যরাও এই সভায় উপস্থিত ছিলেন।
সভায় বিএনপি-জামায়াত শাসনামলে দেশের বিদ্যুত পরিস্থিতির বেহাল দশা, দূর্নীতিতে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়াসহ হাওয়া ভবনের নামে প্যারালাল প্রশাসন গঠনের মাধ্যমে দেশকে ধ্বংসের ধারপ্রান্তে ঠেলে দেয়ার ইতিহাস দেশের তরুণ সমাজের মাঝে তুলে ধরার কথা ব্যক্ত করেন।
সভায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, আগামী ১০ ডিসেম্বরকে টার্গেট করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা চালাতে পারে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিএনপি-জামায়াতের সব অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে।
তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে দেশে রেখে নানান গুজব অপপ্রচার চালাতে চাইবে বিএনপি-জমায়াত। এদের যে কোন গুজব অপপ্রচার ঠেকাতে প্রস্তুত রয়েছে আওয়ামী লীগের সব নেতা ও কর্মী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat