ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-১৪
  • ৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইন্টারপ্রেনার আন্ড ই-কমার্স প্লার্টফর্মের (ইপি) উদ্যোগে গত শুক্রবার বেলা ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মিরপুর ১১ এর ভুতের বাড়ি রেস্টুরেন্টে ঢাকা জেলা মিটাপ ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-ক্যাবের ডিরেক্টর ইলমুল হক সজীব।তিনি তার বক্তব্যে বলেন, ‘নারী উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে অবদান রাখছে, এইটা খুব ভালো লাগছে। বিশেষ করে ইপির এই পরিচ্ছন্ন অনুষ্ঠান দেখে আমি মুগ্ধ। আশা করি ইপি এসব উদ্যোক্তাদের বিভিন্ন রকমের ট্রেনিং দিয়ে দক্ষ করে তুলবে’।
ইপির এডমিন রনি রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ই-ক্যাবের ম্যানুফ্যাকচারার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আলাউদ্দিন সোহেল, সাংবাদিক মিজানুর রহমান, ব্যবসায়ী হাসান মারুফ, ললনার স্বতাধীকারী হাসানুজ্জামান সুজন, বিক্রয় বাজারের নুরুন নবি হাসানসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইপি ঢাকা জেলার প্রতিনিধি সায়মা সুলতানা এবং ইপি মিরপুর জোন উপদেষ্টা ও ইপি মডারেটর শিরিন রহমান।
সমাপনী বক্তব্যে রনি রহমান বলেন, ‘আমাদের এই উদ্যোক্তা প্ল্যাটফর্মটি শুধু মেয়েদের জন্য না, এখানে ছেলে উদ্যোক্তারাও আছেন, আমরা চাই এই গ্রুপের উদ্যোক্তাদের ভালো একটা গাইডলাইন দিতে। এজন্যই আমাদের এই উদ্যোগ। আমরা উদ্যোক্তাদের জন্য আরও বেশকিছু কাজ হাতে নিয়েছি। শীঘ্রই আমরা সেগুলো সম্পন্ন করবো, আর সারা বাংলাদেশে জেলা ভিত্তিক মিটাপ ও পণ্য প্রদর্শনীর আয়োজন করবো’।
এই অনুষ্ঠানে ইপির প্যানেল মেম্বার, ইপির উপদেষ্টাসহ প্রায় ১৮০ জন উপস্থিত ছিলেন এবং ১৫০ জন উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শনী করেন এবং বিক্রি করেন। শেষে কেক কর্তণ ও লটারির মাধ্যমে মিটাপ ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠান শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat