ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১১-১৪
  • ৫১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী  ইস্তাম্বুলের ব্যস্ততম ইস্তিকলাল সড়কে বোমা হামলার জন্যে কুর্দিস্তান ওয়ার্কাস পার্র্টিকে (পিকেকে) দায়ী করেছেন। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে । সরকারি বার্তা সংস্থা আনাদুলু সোমবার তার উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে।
দেশী ও বিদেশী পর্যটকদের আকর্ষণীয় ইস্তাম্বুলের ব্যস্ততম ইস্তিকলাল সড়কে রোববার বিকেলে ভয়াবহ বোমা হামলা চালানো হয়। এতে ছয় জন প্রাণ হারায়। আহত হয়েছে অন্তত ৮১ জন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগান এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে সন্ত্রাসী কাজ বলে উল্লেখ করেন। স্বরাষ্ট্র মন্ত্রী সুলেইমান সুইলো এক বিবৃতিতে বলেছেন, যে ব্যক্তি বোমাটি পুঁতেছে তাকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আমাদের অনুসন্ধানে জানা গেছে এর জন্যে দায়ী সন্ত্রাসী সংগঠন পিকেকে।
পিকেকে কালো তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন। আঙ্কারা ও পশ্চিমা মিত্ররা একে এ তালিকাভুক্ত করে। সংগঠনটি ১৯৮০’র দশক থেকে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দি স্বায়ত্তশাসনের দাবিতে ভয়াবহ বিদ্রোহ চালিয়ে আসছে।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ ওকতাই একে সন্ত্রাসী হামলা উল্লেখ করে ঘটনার সঙ্গে একজন নারী জড়িত বলে জানান। 
তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একজন নারী একটি বেঞ্চে ৪০ মিনিটেরও বেশি সময় ধরে বসেছিলেন। পরে তিনি উঠে যান। এর এক কি দুই মিনিট পরেই বিস্ফোরণ ঘটে।
ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, হয় বোমাটি কৌশল করে একটি ব্যাগের  ভেতর রেখে যাওয়া হয়েছে, না হয় কেউ দূর থেকে এটি নিয়ন্ত্রণ করেছে। তিনি আরো জানান, সবকিছু খুঁটিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat